মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারি সোমবার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৭২ টাইম ভিউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সোমবার (১০ মার্চ) একটি গণবিজ্ঞপ্তি জারি করবে সংস্থাটি।রোববার (৯ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত সচিব বলেন, সোমবার (১০ মার্চ) নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।

বর্তমানে ইসির নিবন্ধিত দল হিসেবে রয়েছে ৫৪টি রাজনৈতিক দল। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর