সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়া-তারেক রহমানকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৫ টাইম ভিউ

জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে দাওয়াত পৌঁছে দেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার।

এর আগে বুধবার (১৫ অক্টোবর) রাত থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। খালেদা জিয়া শয্যাশায়ী অবস্থায় দাওয়াতপত্র পড়ে দেখেন।

এ সময় ড. বদিউল আলম মজুমদার, মনির হায়দার ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘জাতীয় জুলাই সনদ ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর