সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

নির্বাচন সুষ্ঠু না হলে দায় সরকারের ওপর আসবে : নাহিদ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪৭ টাইম ভিউ

নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি। প্রধান উপদেষ্টাকে বলেছি, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, স্বচ্ছ নয়। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কাজ করার কথা, তারা তা করছে না।”

তিনি আরও বলেন, “আমরা বলেছি কিছু দলের প্রতি নির্বাচন কমিশনের পক্ষপাত রয়েছে, কিছু দলের প্রতি তারা বিমাতাসুলভ আচরণ করছে। তারা কীভাবে পক্ষপাতমূলক আচরণ করছে, সেসব বিষয়ও আমরা বুঝিয়ে বলেছি।”জুলাই সনদ স্বাক্ষর প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, এনসিপি চায় না জুলাই সনদ শুধুই কাগজে সীমাবদ্ধ থাকুক। “আমরা বলেছি, প্রধান উপদেষ্টাকে জুলাই সনদকে কিভাবে সাংবিধানিক রূপ দেওয়া যায় তা নির্ধারণ করতে হবে। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে—তা স্পষ্ট হলেই এনসিপি স্বাক্ষর করবে।”

এনসিপি সম্প্রতি নির্বাচনী প্রতীক ‘শাপলা’ না পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করছে। দলটির নেতাদের দাবি, কমিশন প্রভাবিত হয়ে এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না।

বিকাল ৫টায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান এনসিপির চার নেতা। নাহিদ ইসলামের সঙ্গে প্রতিনিধিদলে ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর