রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর খিলগাঁওয়ে হাসপাতালে আগুন যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭ কলকাতায় হোটেলে আগুনে ৯ মৃত্যু: হোটেল ‘শিখা ইন’এর মালিক মালিক গ্রেপ্তার রবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী শক্তিশালী এল নিনোর আশঙ্কা, ২০২৭ সালে ভাঙতে পারে উষ্ণতার রেকর্ড ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণে নির্দেশ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি সংকট সামলানো বড় চ্যালেঞ্জ ‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়, রণবীরের হয়ে ইম্পায় গেলেন বাবা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

রাজধানীর লালমাটিয়ায় এসি মেরামতের সময় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ টাইম ভিউ

অনলাইন ডেক্স : রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় এসি মেরামতের সময় ভবন থেকে পড়ে বায়জিদ আহমেদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বায়জিদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মান্দারপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ইমন চন্দ্র ও মেহেদী হাসান জানান, মিরপুর-১ নম্বর সেকশনে ‘কুল সিটি ইলেকট্রনিকস’ নামে একটি এসি সার্ভিসিং কম্পানিতে চাকরি করেন তারা। প্রতিষ্ঠানটি থেকে সকালে তারা চারজন মোহাম্মদপুর

লালমাটিয়া এ ব্লক, পানির ট্যাংকির পাশে একটি ভবনের এসি মেরামত করতে যান। নয়তলা ভবনটির সপ্তম তলার বাইরের পাশে থাকা একটি এসি খোলার সময় সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান বায়জিদ। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ জানান, ভবন থেকে নিচে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মীরা। বিস্তারিত তদন্তের জন্য ঘটনাটি মোহাম্মদপুর থানা-পুলিশকে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর