সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে: গোলাম পরওয়ার

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪৫ টাইম ভিউ

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। শুক্রবার খুলনার ডুমুরিয়ায় হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা সনাতন শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার পর যারাই দেশ চালিয়েছে, তারা সবাই হিন্দুদের ব্যবহার করে শুধু নিজেদের ভাগ্যোন্নয়ন করেছে। এবার হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ইসলামি সরকার।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, যারা দাঁড়িপাল্লার জোয়ার দেখে হুমকি দিচ্ছে, তাদের হিন্দুরা ভয় পায় না। হিন্দুদের কেউ বাধা দিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। যারা ৫৪ বছর দেশ চালিয়েছে, তারা মাস্তান, দখলদার, চাঁদাবাজ ও সরকারের সংস্থাগুলোকে ব্যবহার করে হিন্দুদের শোষণ করেছে। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার দাফন করা হবে।মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘দেশের মানুষ পরিবর্তন চায়। আমরা সে পরিবর্তন আনতে চাই। লাঙলের, শাসন দেখেছি, ধানের শিষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি। একটি দলই বাকি আছে, সেটি হচ্ছে জামায়াতের দাঁড়িপাল্লা।’

দেড় হাজার জীবন, ৪০ হাজার আহতের মধ্য দিয়ে চব্বিশের পরিবর্তনে ঢাবি, চবি, রাবি, জাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সেই বার্তা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও একই বার্তা দেশবাসী দেখাবে, ইনশা আল্লাহ।

অধ্যক্ষ দেবপ্রসাদ মণ্ডলের পরিচালনায় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট আবুল খায়ের,  মো. মোসলেম উদ্দিন, প্রমত গাইন, ডা. হরিদাস মণ্ডল, কানাই লাল কর্মকার, প্রভাষক প্রশান্ত কুমার মণ্ডল, গৌতম কুমার মণ্ডল, সুভাষ সরদার, সুজিত কুমার সরকার, অ্যাডভোকেট আপোষ সিংহ, গোবিন্দ কণ্ডু, বিপ্লব সরকার, কার্তিক চন্দ্র সরকার, নারায়ণ রাহা, বিশ্বনাথ দাস প্রমুখ। পরে একটি মিছিল ডুমুরিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর