সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

সামাজিক মাধ্যমে যোগাযোগ বাড়াতে বিএনপির নতুন কমিটি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৪ টাইম ভিউ

মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্যে নতুনভাবে একজন তত্ত্বাবধায়ক ও সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে দলটি। যা ইতোমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় অনুমোদিত হয়েছে।শনিবার (১ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত টিম ও টিম প্রধানের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই সমন্বিত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ ছাড়া স্পোকসপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। প্রেস দেখা-শোনা করবেন সাংবাদিক ড. সালেহ শিবলী। টিভি ও রেডিও সমন্বয় করবেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল। গ্রাসরুটস নেটওয়ার্কের লিড দেবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক তত্ত্বাবধান করবেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান অ্যাপোলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর