সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে গানের মিছিল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৩ টাইম ভিউ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদে নিয়োগ বাতিলে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গানের মিছিল হয়েছে। আজ শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর ও হাইকোর্ট এলাকা হয়ে জিপিও নূর হোসেন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়।

‘প্রতিবাদী গানের মিছিল’ শীর্ষক ব্যানারে এ কর্মসূচিতে শিক্ষার্থী, সংগীতশিল্পী ও সংগীত অনুরাগী নাগরিকেরা অংশ নেন। এ সময় ‘গঙ্গাবুড়ি গঙ্গাবুড়ি’, ‘আমরা সবাই রাজা’, ‘কারার ওই লৌহ কপাট’, ‘দুর্গম গিরি কান্তার মরু’, ‘চল চল চল’সহ বিভিন্ন গান গেয়ে প্রতিবাদ জানান তাঁরা।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, কোন বিশেষ গোষ্ঠীর চাপে অন্তর্বর্তী সরকার প্রাথমিক শিক্ষায় সংগীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, তা জনগণের সামনে পরিষ্কার করতে হবে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি জানান তাঁরা।

প্রতিবাদী গানের মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সংগীতশিল্পী কৃষ্ণকলি ও ফারজানা ওয়াহিদ শায়ান। মিছিল শেষে কৃষ্ণকলি প্রথম আলোকে বলেন, দেশে জঙ্গি বিমান কেনা সম্ভব হয়, নানা কারণে হাজার কোটি টাকা খরচ করা হয়, অথচ সমাজকে অগ্রগামী করার উদ্যোগগুলো বাদ দেওয়া হচ্ছে।

কৃষ্ণকলি বলেন, শিশুদের মানসিক বিকাশের জন্য শারীরিক শিক্ষার প্রয়োজন। এগুলো মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। শিক্ষার শুরুতেই আত্মবিশ্বাস তৈরি হতে না দেওয়া, সৃজনশীল–সৃষ্টিশীল মনোভাবকে ধ্বংস করার এই প্রক্রিয়ার বিরুদ্ধে তাঁদের অবস্থান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর