সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

সন্ধ্যায় দোলাইরপাড়ে মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে বাসে আগুন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫২ টাইম ভিউ

রাজধানীর দোলাইরপাড়ে মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে সড়কে একটি বাস আগুনে পুড়েছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ওই বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান,  বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে বাসে আগুনের খবর পেয়ে সেখানে দুটো ইউনিট গিয়েছে।একটি ভিডিওতে দেখা যায়, দোলাইরপাড় ইয়ানজিন রেস্তোঁরার সামনে এক্সপ্রেসওয়ের লেনে বাসটি আগুনে জ্বলছে। ভিডিওতে বলতে শোনা যায়, বাসটিতে ‘অগ্নিসংযোগ’ করা হয়েছে।

এ নিয়ে বুধবার রাজধানীতে চারটি স্থানে বাস ও বাহনে আগুন লাগার ঘটনা ঘটল।

এরমধ্যে মিরপুরে সনি সিনেমার সামনে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়। অপরদিকে কাকরাইলে রমনা থানার সামনে আগুনে পোড়ে পুলিশের একটি পিকআপ ভ্যান। আর উত্তরায় পুড়েছে একটি মাইক্রোবাস। দুটি ঘটনাই যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর