সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪৩ টাইম ভিউ

দেশে ভূমিকম্পে হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ক্ষতিক্ষগ্রস্তদের পাশে থাকবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৬ জনের প্রাণহানি ও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

এ ছাড়াও রাজধানী ঢাকার বিভিন্ন উঁচুতল ভবন এবং দেশের বিভিন্ন এলাকায় দালানকোঠা ধসে যাওয়াসহ নানা ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

বিকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের এক ভয়াবহ রূপ হলো ভূমিকম্প। আজ সকালে বাংলাদেশে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পে কমপক্ষে ৬ জনের প্রাণহানি ও তিন শতাধিক মানুষ আহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকার্ত।’

তিনি বলেন, ‘এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে জীবনহানিসহ জানমালে মারাত্মক ক্ষতি হয়। আমি ক্ষতিগ্রস্ত সেইসব পরিবারের প্রতি জানাচ্ছি শোক ও সহমর্মিতা।’

মির্জা ফখরুল বলেন, ‘এই বিপদের সময় তারা যেন ধৈর্য্যরে সাথে পরিস্থিতি মোকাবেলা করতে পারেন সেজন্য আমি মহান আল্লাহর কাছে মোনাজাত করছি। এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি।’

তিনি আরও বলেন, ‘আমি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করছি।’

বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর