সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনরা ভাতা পাবে: তারেক রহমান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৮ টাইম ভিউ

বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে এ কথা জানান তিনি। তারেক রহমান বলেন, কোন হীন দলীয় স্বার্থে ইসলামিক স্কলারদের মধ্যে মতোবিরোধ দেখা গেছে। হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, ভিন্নমত যাতে সমাজে ফিৎনা তৈরি না করে, সেদিকে আলেম-ওলামাদের সতর্ক থাকতে হবে। বরাবরের মতো বিএনপি সব সময় ইসলাম ও মুসলমানের স্বার্থবিরোধী তৎপরতা রোধে স্বোচ্চার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইমাম খতিবদের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে আলেম ওলামাদের সমর্থন চেয়েছেন তারেক রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর