সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৫ টাইম ভিউ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই শাপলা কলি মার্কায় প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। চলতি নভেম্বর মাসের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বলেও জানান তিনি। মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিশেষ ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ‘আমরা সারাদেশে জুলাই সনদের পক্ষে জনমত তৈরি করেছি, বিচারের জন্য কথা বলে যাচ্ছি। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আপনার-আমার সবার দল।’

নাহিদ ইসলাম বলেন, যারা নতুন করে রাজনীতি করতে চায় তাদেরকে এনসিপি স্বাগত জানাবে। জাতীয় নাগরিক পার্টি আপনার-আমার সবার দল। যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি আসনে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব দিচ্ছি। সারাদেশের জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম চলছে। এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করব। ইনশাআল্লাহ শাপলা কলি মার্কায় বাংলাদেশের প্রতিটি আসনে আমরা যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থী দেব। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আমাদের বিজয় আসবে।

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিল, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ফেব্রুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠার পর মার্চ মাস থেকে আমরা নিবন্ধনের কার্যক্রম শুরু করি এবং জুন মাসে আমাদের নিবন্ধনের সব কাগজপত্র জমা দেই। নির্বাচন কমিশনে সবকিছু জমা হওয়া সত্ত্বেও আমাদের প্রত্যাশিত মার্কা শাপলা দিতে গড়িমসি করে। তারপর নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের এক ধরনের লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়।’

নাহিদ ইসলাম বলেন, ‘সারাদেশে আমাদের যেসব অফিস রয়েছে, নেতাকর্মী রয়েছেন, কমিটি রয়েছে- সেগুলোতে নির্বাচন কমিশন তাদের অবজারভেশন করে এবং দেড় মাস আগে আমরা জানতে পারি আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। তবে আমাদের প্রতীক আটকে ছিল। অবশেষে আমরা শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছি। সেজন্য আন্তরিকভাবে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, যারা আমাদের সমর্থন দিয়েছেন- এই পুরোটা সময় আমরা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেছি। জুলাই পদযাত্রায় মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর