সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

খালেদা জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম এভারকেয়ারে

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ টাইম ভিউ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য চীনের ৫ সদস্যের মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছেন। সোমবার দুপুরে তারা ঢাকায় পৌঁছান। পরে বিকেল ২টা ৫০ মিনিটে বিশেষজ্ঞরা এভারকেয়ারে প্রবেশ করেন।

জানা গেছে, দেশের মেডিকেল বোর্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজে এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হলে এবং মেডিকেল বোর্ড পরামর্শ দিলে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে। তিনি এও জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে সার্বক্ষণিক খোঁজখবর রেখে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এভারকেয়ার হাসপাতাল এলাকায় অতিরিক্ত ভিড় না করার জন্য রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। কেননা, হাসপাতালের পরিবেশ শান্ত রাখা হলে খালেদা জিয়াসহ সকল রোগীর চিকিৎসা নির্বিঘ্ন হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর