সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

‘ইসি যদি চায় তারেক রহমান ভোট করতে পারবেন’

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ টাইম ভিউ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি জানিয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, ইসি চাইলে তিনি ভোটার হয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনেই প্রার্থী হতে পারবেন। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান ভোটার হয়েছেন কি না, এমন প্রশ্নের উত্তরে আখতার আহমেদ বলেন, “না, আমার জানা মতে ভোটার হননি। কমিশন সিদ্ধান্ত দিলে নিবন্ধন করতে পারেন, প্রার্থী হতে পারেন। আইনগতভাবে কমিশনের এই এখতিয়ার রয়েছে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার তালিকাভুক্ত হয়েছেন, কেবল তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে এর পরও যেকোনো ব্যক্তিকে নিবন্ধন করে ভোট দেওয়া বা প্রার্থী হওয়ার সুযোগ ইসি দিতে পারে বলে জানান সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারে। ইসি সচিব আখতার আহমেদ বলেন, “ভোটের আগে ভোটারের নাম, বাবা-মায়ের নাম, বয়স, ঠিকানা, ছবিসহ সাত ধরনের তথ্য সংশোধন করা যাবে না। তবে মোবাইল ফোন নম্বরসহ কিছু তথ্য সংশোধনীতে কোনো বাধা থাকবে না।”

ইসি সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসীদের ভোটারদের নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে ২৫ ডিসেম্বর ঠিক করা হয়েছে। সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এবার পৌনে ১৩ কোটি ভোটার তালিকাভুক্ত হয়েছে। গত ১৮ নভেম্বর চূড়ান্ত করা এ তালিকা মুদ্রণের প্রস্তুতি চলছে।

২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান। এরপর আর দেশে ফিরতে না পারায় তিনি ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার স্ত্রী জুবাইদা রহমানে দেশে এসে ভোটার তালিকায় নাম লেখান। তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হন। সূত্র: বিডিনিউজ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর