সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

যে কোনো পরিস্থিতিতে নির্ধারিত ও দ্রুততম সময়ে নির্বাচন চায় বিএনপি : নজরুল ইসলাম

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ টাইম ভিউ

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি তা চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন কমিশন বিষয়ক কমিটির প্রধান নজরুল ইসলাম খান। খালেদা জিয়া অসুস্থ, এই প্রেক্ষাপটে তফসিল পেছানোর আবেদন করেছেন কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না। আশা করছি দ্রুত সুস্থ হয়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধিদল। বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এ বৈঠক হয়।

তফসিল পেছানো প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, বেগম জিয়া অসুস্থ। তার জন্য দোয়া করছি। আল্লাহর মেহেরবানিতে তার চিকিৎসা চলছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এটা বিবেচনায় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচন বিলম্ব চায় না। তিনি দ্রুত সুস্থ্য হয়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন। আমরা দ্রুত নির্বাচন চাই। যথাসময়ে নির্বাচন হোক এটা আমাদের চাওয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর