বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

সাবেক এমপি ও বিএনপি নেতা আমজাদ হোসেন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৮৯ টাইম ভিউ

অনলাইন ডেক্স : আমজাদ হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় একটি মামলা রয়েছে। তাকে মেহেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর- ২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুর ১টার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম উপজেলার পোড়াপাড়া নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করে।

আমজাদ হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় একটি মামলা রয়েছে। তাকে মেহেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী এসব তথ্য নিশ্চিত করে জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীর বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করে আসছে।

তিনি জানান, এ ব্যাপারে রোববার গাংনী থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় এজাহার নামীয় আসামি আমজাদ হোসেন। তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর