সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মার্কিন সেনা হত্যা বা জীবিত ধরে দিতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরান পোশাক রপ্তানিতে ইউরোপের বাজারেও প্রতিযোগিতায় পিছিয়ে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি: চাকরিচ্যুত সেনা ও নৌ সদস্যসহ গ্রেপ্তার ৭ রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ গোয়ালন্দে ফেরিঘাট ও ওয়েস্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী এই সপ্তাহে ওটিটিতে নতুনের মেলা, ‘ককটেল ২’ থেকে ‘উমথেথো’ তীব্র গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়ি ছাড়ার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর ‘কোনো মহিলা ডাক্তারকে স্যার–ম্যাডাম ছাড়া অন্য কিছু ডাকবেন না’

ধর্ষণচেষ্টার ঘটনার পর নিরাপত্তা জোরদারে ১৪ সিদ্ধান্ত, বহিরাগত প্রবেশে কড়াকড়ি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১২৩ টাইম ভিউ
ধর্ষণচেষ্টার ঘটনার পর নিরাপত্তা জোরদারে ১৪ সিদ্ধান্ত, বহিরাগত প্রবেশে কড়াকড়ি

শুক্রবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত তুলে ধরেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। সংবাদ সম্মেলনের শুরুতে প্রক্টর ঘটনাটিকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে তীব্র নিন্দা জানান। একই সঙ্গে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানান তিনি।

প্রক্টর বলেন, ‘গত ১২ মে রাতে ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ১৪ মে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় ১৪টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’

প্রশাসনের গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে কুইক রেসপন্স টিম গঠন, নিরাপত্তা হটলাইন চালু, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ এবং নির্মাণ শ্রমিক ও দোকান কর্মচারীদের তথ্যভান্ডার প্রস্তুত করা।

এ ছাড়া ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ, নিরাপত্তা প্রহরী ও আনসার সদস্য বৃদ্ধি, প্রধান ফটক, সীমানাপ্রাচীর ও আলোর ব্যবস্থা জোরদার, ঝুঁকিপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, আল-বেরুনী হলের টিনশেড ভবন অপসারণ এবং বুলিং, সাইবার বুলিং ও র‍্যাগিং প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানসহ সহকারী প্রক্টরেরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর