বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন ও কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন সকালের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাজেট হবে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বিনিয়োগ ও বঞ্চিত মানুষের কল্যাণে: অর্থমন্ত্রী বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন: স্পিকার বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই সরকারের পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা আদ-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার : স্বাস্থ্যমন্ত্রী ‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা মাহাদীর থানায় আশ্রয় হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা সৌদি মন্ত্রীর

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত দুই

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬ টাইম ভিউ
রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত দুই

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় নিজেদের মধ্যে অন্তঃকোন্দলকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন। গত মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মিরপুর ১২ নম্বরের ই ব্লকের ৬ নম্বর রোডে এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, হৃদয় ওরফে গন্ডার (২৫) এবং আব্দুল্লাহ (২৫)। বুধবার (১০ জুন) বিকেলে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। তবে তাদের দুইজনের বর্তমান অবস্থান বিষয়ে কেউ নিশ্চিত হতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর মোরাপাড়া বিহারি ক্যাম্প এলাকার রাব্বি ওরফে গালকাটা রাব্বি (২৬) এবং তার সহযোগীরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে অন্তকোন্দল সৃষ্টি হয়। এর জের ধরে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে আকাশ ওরফে টান আকাশ (৩০), পারভেজ ওরফে রেপার পারভেজ (২৪) এবং আলামিন (২৫) নামও স্থানীয়রা উল্লেখ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে একটি প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি আসে। গাড়িটি ৬ নম্বর রোডের মুখে থামার কিছুক্ষণের মধ্যেই কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে জানা যায়, আব্দুল্লাহ ও হৃদয় ওরফে গন্ডার গুলিবিদ্ধ হয়েছেন। তবে তারা বর্তমানে কোথায় আছে তা জানা যায়নি।

‎‎‎‎বুধবার বিকেল ৪টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লোকজন ছড়িয়ে ছিটিয়ে গতকালের ঘটনা নিয়ে গল্প করছেন। কাকে গুলি করেছে, কারা গুলি করেছে এসব ঘটনা নিয়ে আলোচনা করছেন। তবে ঘটনাস্থলে কোনো দৃশ্যমান আলামত পাওয়া যায়নি।

‎‎প্রত্যক্ষদর্শী এক রিকশা চালক শামীম বলেন, একটি প্রাইভেটকার এসে ৬ নম্বর রোডের মুখে থামে। গাড়িতে চার-পাঁচজন ব্যক্তি ছিল। কিছু বুঝে উঠার আগেই গুলির শব্দ শুনতে পাই। পরে সকালে শুনি বায়তুল আযমত জামে মসজিদের সামনে ও ৬ নম্বর রোডে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয়রা জানান, মিরপুর পল্লবী এলাকায় রুবেল ও রাব্বি ওরফে গালকাটা রাব্বি (২৬) এবং তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার করছে দীর্ঘদিন ধরে। আহতরাও তাদের সঙ্গে মিলেই এলাকায় নানা ধরনের অপরাধমূলক কাজ করেন। তাদের মধ্যে কোনো বিষয়ে অন্তকোন্দলের জের ধরেই এ হামলার ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।

ঘটনার পর পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। পুলিশ জানায়, ঘটনার পর ভুক্তভোগী কারোর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর হৃদয় ওরফে গন্ডারের সহযোগী আব্দুল্লাকে তুলে নিয়ে গেছে বলে শুনা যাচ্ছে। এখন পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) মো: হানিফ বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা বিষয়টি নিয়ে তদন্ত কাজ শুরু করি। প্রাথমিকভাবে ধারণা, তারা নিজেদের মধ্যে অন্তকোন্দলে জড়িয়ে একে অপরের ওপর হামলা চালিয়েছে। দুইজন আহত হয়েছে শুনা যাচ্ছে কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়গুলো গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর