শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মোহাম্মদপুরে উপসচিব মাসুদা বেগমের গাড়ি ঘিরে অপ্রীতিকর ঘটনা ইরানি অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায় বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক কারিগরি ত্রুটিতে ৪ ঘণ্টা বিলম্বিত বিমানের লন্ডন ফ্লাইট আদ্‌-দ্বীন হাসপাতালের রেফার্ড রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশ মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগে গতিশীল হবে সম্মিলিত ইসলামী ব্যাংক : গর্ভনর দেশের বাজারে আবারও কমাল স্বর্ণ ও রুপার দাম

আদ্‌-দ্বীন হাসপাতালের রেফার্ড রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭ টাইম ভিউ
আদ্‌-দ্বীন হাসপাতালের রেফার্ড রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশ

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ অবস্থায় হাসপাতালটিতে ভর্তি থাকা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকার ৬টি হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।শুক্রবার (১২ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ জুন রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় ওই হাসপাতাল থেকে রেফার্ড করা রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো।এ নির্দেশনা ঢাকার ৬টি হাসপাতালের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। হাসপাতালগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

এর আগে, ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেওয়া শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় অধিদপ্তর।

আদেশে বলা হয়, গত ২৭ মে হাসপাতালটির একটি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অক্সিজেনের স্বল্পতা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর