শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭ টাইম ভিউ
ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ

১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে হাইতি। স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল। জন ম্যাকগিনের প্রথমার্ধের গোলটিই শেষ পর্যন্ত জয়-পরাজয় নির্ধারণ করে দেয়।

যদিও ম্যাচের ৮৫ মিনিটে ফ. পিয়েরোটের হেড অল্পের জন্য বাইরে চলে যাওয়ায় হাইতি শেষ মুহূর্তে সমতায় ফেরা হয়নি। এখন তাদের সামনে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সামনে তাই কঠিন চ্যালেঞ্জ।সংবাদ সম্মেলনে হাইতির কোচ সেবাস্টিয়ান মিনি বলেছেন, স্কটল্যান্ডের বিপক্ষে আমরা যতটা দৌড়েছিলাম, কাল তার চেয়ে বেশি দৌড়াতে হবে।

তিনি আরও বলেন, এমন একটি ম্যাচে আমাদের হারানোর কিছু নেই, পাওয়ার মতো সবকিছুই আছে। আমাদের শেষ বিশ্বকাপ খেলার পর ৫২ বছর পেরিয়ে গেছে, এখন আমরা ব্রাজিলের মুখোমুখি হচ্ছি, সমর্থকদের প্রত্যাশা আমাদের পূরণ করতে হবে। এখানে উপস্থিত থাকাটা আমাদের জন্য বড় সৌভাগ্যের। আমি আশা করি, আমরা হাইতির মানুষকে আমাদের জন্য গর্বিত করতে পারবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর