বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যকর খাবারের আদর্শ প্লেট কেমন হওয়া উচিত,প্লেটের অর্ধেক ফল ও সবজি বিএসটিআই পরীক্ষায় নিম্নমান, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিদ্যা সিনহা মিম এর নতুন সিনেমা ‘জীবন অপেরা’র শুটিং ও ডাবিং শেষ হয়েছে অপেক্ষা মুক্তির ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় জোট দোহার-নবাবগঞ্জে এক দিনে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় ইয়াবাসহ আটক উপজেলা ছাত্রদলের সহসভাপতি কারাগারে ‘ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন’, তিনবার বিয়ে ভাঙা প্রসঙ্গে সুস্মিতা সেন ২০০ কোটির পথে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় জোট

সময়ের আওয়াজ ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫ টাইম ভিউ
সময়ের আওয়াজ

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচি আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে। প্রথম কর্মসূচি হিসেবে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে এই লংমার্চের আয়োজন করা হয়েছে। রাজধানীর শাপলা চত্বর থেকে যাত্রা শুরু করে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লংমার্চের প্রস্তুতি ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় শাপলা চত্বরে জোটের নেতাকর্মীরা সমবেত হবেন। এরপর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু হবে। পথে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে শীর্ষ নেতাদের পথসভা অনুষ্ঠিত হবে।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, লংমার্চে অন্তত এক হাজার যানবাহন অংশ নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জেলা ও মহানগরীর নেতাকর্মী এবং সাধারণ মানুষও পথে লংমার্চে যুক্ত হতে পারেন। কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলেও জানিয়েছেন আয়োজকেরা।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ছয়টি প্রধান দাবিকে সামনে রেখে এই লংমার্চ অনুষ্ঠিত হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারসংকটের সমাধান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রশাসনের সর্বস্তরকে দলীয় প্রভাবমুক্ত করা।

লংমার্চের প্রস্তুতি হিসেবে ঢাকা-চট্টগ্রাম রুটের অন্তর্ভুক্ত নয়টি জেলা ও মহানগর শাখার নেতাদের নিয়ে বৈঠক করা হয়েছে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা ও ফেনীসহ সংশ্লিষ্ট এলাকার সাংগঠনিক শাখাগুলোকে প্রস্তুতি কার্যক্রমে যুক্ত করা হয়েছে। এসব এলাকার দলীয় নেতা, ইসলামী ছাত্রশিবির ও শ্রমিক সংগঠনের নেতারাও প্রস্তুতি বৈঠকে অংশ নিয়েছেন বলে জানান পরওয়ার।

কর্মসূচির ব্যবস্থাপনা ও শৃঙ্খলা নিশ্চিত করতে অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, প্রচার ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, স্বেচ্ছাসেবক, সাংস্কৃতিক, নিরাপত্তা এবং প্রশাসনিক যোগাযোগসহ বিভিন্ন বিভাগ গঠন করা হয়েছে। এসব বিভাগের দায়িত্বশীলদের নিয়ে সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে।

লংমার্চের রুট, পথসভা এবং সংশ্লিষ্ট কর্মসূচির তথ্য পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জনসাধারণের চলাচলে সম্ভাব্য ভোগান্তি কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে কর্মসূচির কারণে সাময়িক যানজট বা জনদুর্ভোগ তৈরি হলে দেশবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছেন মিয়া গোলাম পরওয়ার।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলার সুযোগ না দিয়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবেই লংমার্চ সফল করার প্রস্তুতি চলছে। কর্মসূচিতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও অংশ নেবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর