রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাচসাসের ব্যতিক্রমী আয়োজন ‘মিলনে-আনন্দে আমাদের গুণীজন’ ২০ টাকার জন্য খুন, ২৫ বছর পর আসামির যাবজ্জীবন দেশের ৮ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত লালমনিরহাটের আদিতমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ১৫ হাজার টাকা। অটোরিকশার দাপটে অচল সড়ক,গুদের ওপর বিষফোরা হয়ে দাঁড়িয়েছে আশেক মাহমুদ কলেজের নতুন অধ্যক্ষ- অধ্যাপক আব্দুল বার্সেদ পল্লবীতে মৃতদেহের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে বিহারী ক্যাম্পে জামায়াত-বিএনপির দুই পক্ষের সংঘর্ষ রংপুরে শিক্ষক পরিবার হত্যা: গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাবা ডিবি হেফাজতে ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা

২০ টাকার জন্য খুন, ২৫ বছর পর আসামির যাবজ্জীবন

সময়ের আওয়াজ ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

দীর্ঘ ২৫ বছর আগে রাজধানীর ডেমরার গোপীবাগে (বর্তমানে ওয়ারী থানা) ২০ টাকার জন্য বাবার সামনে ছেলেকে ছুরিকাঘাতে খুনের দায়ে মনির হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (৩০ আগস্ট) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলাম এ রায় দেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া বলেন, কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০০১ সালের ৪ ডিসেম্বর বিকেল ৪টার দিকে গোপীবাগ এলাকার মসজিদ থেকে নামাজ পড়ে বের হন নজির আহম্মদ ও তার ছেলে বিপ্লব ওরফে বশির (১৮)। মনির নজির আহম্মদের পাশ দিয়ে দ্রুতগতিতে একটু সামনে গিয়ে বশিরকে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে।বিপ্লব চিৎকার করলে নজির আহম্মদসহ কয়েকজন মিলে মনিরকে জাপটে ধরেন। এরপর বিপ্লবকে উদ্ধার করে প্রথমে মনোয়ারা হাসপাতালে, পরে ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই দিনই নজির আহম্মদ ডেমরা থানায় হত্যা মামলা করেন। বিচার চলাকালে আদালত ৫ জনের সাক্ষ্যগ্রহণ করে। ২০০৯ সালে মনিরকে জামিন দেন আদালত। ২০১৩ সালের ৩১ অক্টোবর তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তিনি পলাতক রয়েছেন। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত থেকে আজ আসামির সাজার রায় এলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর