রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীতে মৃতদেহের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে বিহারী ক্যাম্পে জামায়াত-বিএনপির দুই পক্ষের সংঘর্ষ রংপুরে শিক্ষক পরিবার হত্যা: গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাবা ডিবি হেফাজতে ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী ফেসবুক ছাড়লেন সংগীতশিল্পী আসিফ আকবর ঢাকায় রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি জামায়াত আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে কি না, প্রশ্ন আবদুস সালামের রুহুল কবির রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি থানায় জিডি নেপালে আরও ২ হ্রদে জমছে পানি, নতুন করে বন্যার ঝুঁকি

মোহাম্মদপুরের বসিলা দুদু মার্কেট এলাকায় বিদ্যুৎসংকট চরমে: চরম দুর্ভোগে সাধারণ জনগণ

প্রিয়া খন্দকার : বিশেষ প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২৬ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

রাজধানী  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বসিলা এলাকার দুদু মার্কেট ও এর আশপাশের বাসিন্দারা প্রতিদিনের অনিয়মিত ও দীর্ঘায়িত বিদ্যুৎসংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। রাজধানী ঢাকা শহরের সীমানার ভেতরে থাকা সত্ত্বেও এই অঞ্চলটিতে ডেসকোর পরিবর্তে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (পল্লী বিদ্যুৎ) সেবা চালু রয়েছে। ফলে গ্রাহকদের অভিযোগ, রাজধানী শহরের অংশ হওয়া সত্ত্বেও এখানকার বিদ্যুৎ পরিষেবার মান গ্রামীণ এলাকার থেকেও নাজুক।
এলাকাবাসীর তথ্যমতে, প্রতিদিন গড়ে ২ থেকে ৩ বার দিনের বেলাতেই কোনো পূর্বঘোষণা ছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় প্রতি সপ্তাহের বৃহস্পতিবার। এদিন সকাল ৭টা থেকে ৮টার মধ্যেই বিদ্যুৎ চলে যায় এবং টানা সারাদিন বন্ধ থাকার পর রাত ৯টা থেকে ১০টার দিকে পুনরায় সংযোগ দেওয়া হয়।
সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ দিনে টানা ১২ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন থাকার কারণে সাধারণ জনগণ, গৃহস্থালি কাজ, শিক্ষার্থী এবং এলাকার ছোট-বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান চরম ক্ষতির মুখে পড়ছে। খাবার পানির সংকট থেকে শুরু করে তীব্র গরমে শিশু ও বয়স্কদের শারীরিক সুস্থতাও ঝুঁকির মুখে পড়ছে।
রাজধানীর বুকে অবস্থান করেও পল্লী বিদ্যুতের এমন চরম অব্যবস্থাপনা এবং প্রতিনিয়ত বিদ্যুৎ বিভ্রাটের স্থায়ী সমাধান চান ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। তারা বাংলাদেশ সরকার ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন, যাতে দ্রুত এই পরিকল্পিত ও অনিয়মিত লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর