রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান, ইনস্টাগ্রামে শেয়ার করে জানালেন প্রশংসা আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে নানা বিশেষ সুবিধা কুষ্টিয়ার খোকসায় বাড়িতে ঢুকে দুইজনকে কুপিয়ে হত্যা ফাইনালে নিয়ম-কানুন নিয়ে শিথিল না হতে রেফারিকে স্পেন কোচের আহ্বান বিশ্বকাপ ২০২৬-এর সমাপনী আয়োজনে টম ক্রুজ, মঞ্চ মাতাবেন বিশ্বসংগীতের তারকারা ‘ক্ষমতায় যাওয়ার হাতিয়ার নয়, জুলাই হোক গণতন্ত্রের অঙ্গীকার’ : মির্জা ফখরুল গোপন প্রেমের গুঞ্জনে ক্ষুব্ধ মৌনী রায়ের ঘনিষ্ঠরা বগলের কালো দাগ কমাতে লেবু কতটা কার্যকর? জেনে নিন নিরাপদ যত্নের উপায় আগামী সপ্তাহে ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, সতর্কবার্তা জারি স্বামীর নিথর দেহ ও রক্তাক্ত সন্তান, পাশে শুয়ে ফোনে ব্যস্ত স্ত্রী

দুই বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান, ইনস্টাগ্রামে শেয়ার করে জানালেন প্রশংসা

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৩ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার সংগীতযাত্রায় যুক্ত হয়েছে নতুন এক আন্তর্জাতিক স্বীকৃতি। অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান তাদের গাওয়া একটি গানের কভার শুনে মুগ্ধ হয়েছেন। শুধু প্রশংসাই নয়, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের পরিবেশনার ভিডিও শেয়ার করে দুই শিল্পীকে উৎসাহও দিয়েছেন।

শুভ ও নন্দিতা যৌথভাবে ‘মোজি অ্যান্ড কোং’ নামে একটি সংগীত প্রজেক্ট পরিচালনা করছেন। গত প্রায় দেড় বছর ধরে তারা জনপ্রিয় পুরোনো গান নতুন সংগীতায়োজন ও ভিন্ন উপস্থাপনায় প্রকাশ করে শ্রোতাদের প্রশংসা কুড়িয়ে আসছেন। সম্প্রতি তারা এ আর রহমানের সুরে জনপ্রিয় হওয়া ‘সাওয়ারিয়া’ গানটি নতুনভাবে পরিবেশন করেন। সেই পরিবেশনাই নজর কাড়ে কিংবদন্তি এই সংগীত পরিচালকের।

এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে শুভ বলেন, ছোটবেলা থেকেই এ আর রহমানের গান শুনে তিনি বড় হয়েছেন। যার সৃষ্টি তাকে দীর্ঘদিন অনুপ্রাণিত করেছে, সেই মানুষটির কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া তার কাছে অবিশ্বাস্য এক অনুভূতি। অন্যদিকে সানজিদা মাহমুদ নন্দিতা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ আর রহমানের ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট শেয়ার করে জানান, এটি যেন স্বপ্নের মতো একটি মুহূর্ত। তিনি লিখেছেন, এই স্মৃতি তার সারাজীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য, কোক স্টুডিও বাংলার বহুল আলোচিত গান ‘বুলবুলি’র মাধ্যমে ব্যাপক পরিচিতি পান সানজিদা মাহমুদ নন্দিতা। গানটির সংগীতায়োজন করেছিলেন শুভেন্দু দাশ শুভ। এরপর থেকে এই দুই শিল্পীর একাধিক যৌথ কাজ সংগীতপ্রেমীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও তাদের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর