বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে ইনসাফ কায়েম চান জামায়াত আমির বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে আগাম শুভেচ্ছা জানালেন অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে ভোট গণনা সারাদেশে অবৈধ অস্ত্রের ব্যবহারে প্রতিদিন গড়ে ১০ খুন কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জন একই পরিবারের একনেকে ৯৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের এলসির জন্য ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি সরিয়ে দেওয়া হয়েছে কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে বেসরকারি প্রাথমিক ও ইংরেজি মাধ্যম স্কুল আসছে সরকারের তদারকিতে : ববি হাজ্জাজ

নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে ইনসাফ কায়েম চান জামায়াত আমির

সময়ের আওয়াজ ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৬ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান। ফেসুবক পোস্টে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।

জামায়াত আমির বলেন, আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর