সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

অপব্যাখ্যার মাধ্যমে একটি দল বেহেশতের সার্টিফিকেট বিতরণ করছে: এ্যানী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৫৩ টাইম ভিউ

একটি ইসলামী দল অপপ্রচারে নেমেছে। এত বেশি অপব্যাখ্যার মাধ্যমে তারা এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা লক্ষ্মীপুর পৌর মহিলা বিএনপির উদ্যোগে এ্যানির লক্ষ্মীপুরের বাসভবনে যৌথ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ্যানি বলেন, যারা দীর্ঘদিন ক্ষমতা থেকে গুম-খুন, অপপ্রচার করছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে- এখন তাদের সঙ্গ দিচ্ছে একটি ইসলামি দল। কিভাবে স্বৈরাচারকে পূর্নবাসন করা যায়, সেই পাঁয়তারা করছে ইসলামি দলটি।

তিনি বলেন, একটি ইসলামী দল অপপ্রচারে নেমেছে। এত বেশি অপব্যাখ্যার মাধ্যমে তারা এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে। এমন পরিস্থিতি মোকাবেলা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সুন্দর দেশ ও সমাজ গড়াই হল আমাদের অঙ্গিকার। সমস্ত সাপোর্ট দিতে বিএনপি আপনার পরিবারের পাশে আছে এবং থাকবে।

তিনি বলেন, ১৭ বছর দেশের বাহিরে থেকে তারেক রহমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বেগম জিয়া কারা নির্যাতনে ছিলেন। তবুও ঐক্যবদ্ধ বিএনপিকে বিনাশ করতে পারেনি স্বৈরাচার শেখ হাসিনা। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় করতে হলে ঐক্যের বিকল্প নেই। নারী ভোটারদের সুসংগঠিত করতে হলে আমাদের একটু পরিশ্রম করতে হবে। বিশেষ ইসলামি ওই দলের কথায় কান দেওয়া যাবে না।

পৌর মহিলা বিএনপির সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফের সহসভাপতি ওয়াহেদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজ উদ্দিনসহ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর