মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ চট্টগ্রামের ‘ডেভিড ইমন’: প্রতি মাসে কোটি টাকার চাঁদাবাজি ও অপরাধ জগতের নিয়ন্ত্রণ অতিরিক্ত পুলিশ সুপার ও এএসপিসহ ৮ কর্মকর্তা বদলি যেভাবে যুক্তরাষ্ট্রকে ‘ছাড় দিতে’ বাধ্য করছে ইরান শেখ হাসিনা দেশে এলে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে হুঁশিয়ারি নাহিদের শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, দিল্লিকে ঢাকার আহ্বান যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল চালু হতে পারে চলতি সপ্তাহে

উত্তরখানে পরিদর্শনের সময় ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১ টাইম ভিউ
উত্তরখানে পরিদর্শনের সময় ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ
ছবি-সংগৃহীত

রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে উপস্থিত হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেনের উপর ‘হামলার’ অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক জরুরি বার্তায় সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।উত্তর সিটির অঞ্চল-৮ এর অধীন ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ।

জরুরি বার্তায় বলা হয়, উত্তরখান রাজাবাড়ি এসটিএস এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নকর্মীদের ওপর স্থানীয় কিছু ‘সন্ত্রাসী’ অতর্কিত আক্রমণ করে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন এবং পুলিশের সংশ্লিষ্ট বিভাগের উপকমিশনার। কিন্তু সেখানে হামলাকারীরা প্রশাসক ও সংসদ সদস্যের ওপরও চড়াও হয় এবং হামলা চালায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর