সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

একাত্তরে ভূমিকা কী ছিল? জামায়াতকে ইঙ্গিত করে রিজভীর প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৭১ টাইম ভিউ

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সময় আপনাদের কী ভূমিকা ছিল? বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দেশে সে প্রশ্ন করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওই রাজনৈতিক দল ছাড়া যে আর কেউ দেশপ্রেমিক নয়–তাদের এই দাবি নিয়ে মানুষ হাসবে।বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সিলেটে ‘আমরা বিএনপি পরিবার’–এর পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদান শেষে এসব কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘জনগণ যখন অত্যাচারিত হয়েছে, সেনাবাহিনী তখন জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থানেও সেনাবাহিনী একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, আপনাদের একাত্তরে ভূমিকা কী ছিল, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনার কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটা রাজনৈতিক দল দেশপ্রেমিক–এই ধারণা দিলে মানুষ হাসবে। মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না।’

এসময় স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘স্বাধীনতার ঘোষণা দিয়েই কেবল ক্ষান্ত হননি জিয়াউর রহমান। লড়াই করেছেন। পাকিস্তানী কর্নেল জাঞ্জুয়াকে হত্যাও করেছেন। সেখানে যুদ্ধ হয়েছে। সে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়া।’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘শেখ মুজিবুর রহমান স্বাধীকার আন্দোলন করেছেন। কিন্তু স্বাধীনতার জন্য বিশেষ কোনো ঘোষণা বা বিশেষ প্রস্তুতির কথা তিনি বলেননি। সেই আহ্বানও তাঁর নাই। জোর করে বিভিন্ন সময় আওয়ামী লীগ এসব প্রচার করেছে। প্রকৃত ইতিহাস হচ্ছে যুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান।’ সেই অধ্যায়ও বইয়ে থাকা উচিত বলে উল্লেখ করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর