সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

কবি নজরুল কলেজে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ টাইম ভিউ

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে পদবঞ্চিতদের বিক্ষোভ ও কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আশপাশের এলাকা ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার দুপুরে লক্ষ্মীবাজার এলাকায় কবি নজরুল কলেজের সামনে বিক্ষোভ করেন কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। বিকালে কয়েকশ ছাত্রদলকর্মী কলেজের সামনে অবস্থান নেন। এ সময় ককটেল বিস্ফোরণের আওয়াজে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পদবঞ্চিতদের অভিযোগ, নবগঠিত আহ্বায়ক কমিটিতে যোগ্য নেতাদের বাদ দিয়ে কেন্দ্রীয় নেতারা পক্ষপাতিত্ব করেছেন। তাদের দাবি, প্রকৃত ত্যাগী ও যোগ্য কর্মীদের বাদ দিয়ে সুবিধাভোগীদের জায়গা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই কমিটি বাতিল করে নতুন কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ছাত্রদলের কর্মীরা কলেজের সামনে বিক্ষোভ করেন। এ সময় তারা কলেজের গেটের সামনে টায়ার জ্বালিয়ে নানারকম স্লোগান দেন। একপর্যায়ে বিকালের দিকে ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী জড়ো হন বাহাদুর শাহ পার্কের সামনে। এ সময় ককটেল বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, আমরা কিছু জানি না। কে বা কারা ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেছে এবং ককটেল বিস্ফোরণ করেছে। আমরা আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের নিয়ে বিএনপি পার্টি অফিসে এসেছি।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আমি এ বিষয়ে এখনও কিছুই জানি না। আমি খোঁজ-খবর নিয়ে দেখছি।

উল্লেখ, গত সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কবি নজরুল সরকারি কলেজ শাখার ২৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে মাস্টার্সের শিক্ষার্থী ইরফান আহমেদ ফাহিম ও সদস্যসচিব করা হয়েছে মাস্টার্সের শিক্ষার্থী নাজমুল হাসানকে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর