সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

চলমান সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৮৩ টাইম ভিউ

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। এ সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে। গণঅভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে।মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানের এক হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নির্বাচন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে সরকারকে। চলমান সমস্যার সমাধানের জন্য প্রয়োজন একটি নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারই সমস্যার সমাধান করতে পারে। কেননা তাদের পেছনে জনসমর্থন থাকে।’

গণমাধ্যমের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবাদপত্রের উপর আঘাত হচ্ছে, গণমাধ্যমের ওপর ভয়াবহ আক্রমণ হচ্ছে। কিছু সংখ্যক হঠকারী, কিছু সংখ্যক উসকানিদাতা গণমাধ্যমের ওপর হামলা করে পরিস্থিতি নষ্ট করছে।’ এসব কাজকে আত্মহননের পথ বলে সরে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে তারেক রহমান সম্পর্কে বলেন, ‘শুধু বিএনপিরই নয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংগঠিত করতে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। হাসিনাকে তাড়িয়ে দেয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান তারেক রহমানের৷’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সময় প্রতিমুহূর্তে কাজ করেছেন তারেক রহমান। এমনকি সে সময় সমন্বয়কদের সাথেও যোগাযোগ রেখে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর