সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ প্রতারণামূলক: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫২ টাইম ভিউ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত সুপারিশমালাকে ‘প্রতারণামূলক’ অভিহিত করে অবিলম্বে তা সংশোধনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার  দুপুরে এক আলোচনা সভায় কমিশনের প্রকাশিত সুপারিশমালার ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, আমাদের জাতীয় ঐকমত্য কমিশন তাদের রিকমেন্ডেশন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে।

প্রধান উপদেষ্টাও এতে সই করেছেন এবং তিনি নিজেই কমিশনের চেয়ারম্যান। কিন্তু আমরা অবাক হয়ে দেখেছি, যেসব বিষয়ের সঙ্গে আমরা একমত ছিলাম না, সেগুলোর ওপর দেওয়া আমাদের নোট অব ডিসেন্ট (ভিন্নমত) একেবারেই লিপিবদ্ধ করা হয়নি।”

তিনি আরও বলেন, আমাদের সেই নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি ছিল কমিশনের পক্ষ থেকে। কিন্তু যখন তারা সুপারিশগুলো প্রকাশ করলেন, তখন দেখলাম সেগুলো উপেক্ষা করা হয়েছে। এটা তো ঐকমত্য হতে পারে না। তাহলে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল কেন?

বিএনপি মহাসচিবের অভিযোগ, এই কমিশনের প্রক্রিয়া জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও প্রতারণা। আমি মনে করি, এই সুপারিশগুলো অবিলম্বে সংশোধন করা প্রয়োজন। সূত্র জানায়, জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে কয়েকটি নীতিগত প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। বিএনপির পক্ষ থেকে কিছু সুপারিশে আপত্তি জানানো হলেও চূড়ান্ত প্রতিবেদনে তা প্রতিফলিত হয়নি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর