সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

ঢাকা-১৩ আসন থেকে নির্বাচন করবেন মাওলানা মামুনুল হক

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩০ টাইম ভিউ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে নির্বাচন করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। মঙ্গলবার (২৫ নভেম্বর) দলটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।তারা জানান, মাওলানা মুহাম্মাদ মামুনুল হক নির্বাচনের জন্য প্রাথমিকভাবে তিনটি আসনকে বেছে নিয়েছিলেন। আসন তিনটি হলো ঢাকা ১৩, ঢাকা-৭ ও বাগেরহাট-১। এই তিন আসন থেকে ঢাকা-১৩ থেকেই নির্বাচন করবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে এক সাক্ষাৎকারে মাওলানা মামুনুল হক জানান, ঢাকা-১৩ আসনে তিনি বর্তমানে থাকেন, ঢাকা-৭ আসন তার জন্মস্থান ও বাগেরহাট-১ মামুনুল হকের নানাবাড়ি।উল্লেখ্য, ঢাকা-১৩ নির্বাচনী আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪নং ওয়ার্ড নিয়ে গঠিত।

এই আসনে আসন্ন নির্বাচনের জন্য বিএনপি থেকে ববি হাজ্জাজকে সমর্থন দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।

এই আসন থেকে বিগত নির্বাচনগুলোতে ২বার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), একবার জাতীয় পার্টি এবং অন্যান্য নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করেছে।

১৯৭৩ সালে আওয়ামী লীগ থেকে গাজী গোলাম মোস্তফা, ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আবুল হাসনাত, ১৯৮৬ সালে জাতীয় পার্টি (এরশাদ) থেকে খান মোহাম্মদ ইসরাফিল, ১৯৯১ সালে বিএনপি থেকে জিয়াউর রহমান খান, ২০০৮, ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান নির্বাচিত হয়েছেন এবং ২০২৪ সালে জাহাঙ্গীর কবির নানক জয় লাভ করেছেন ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর