সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৮৪ টাইম ভিউ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কেন্দ্রিক যেসব সংস্কারগুলো আছে তা দ্রুত সংস্কার করতে হবে। আইন,প্রশাসন ও বিচার বিভাগের সংস্কারের মাধ্যমে যত দ্রুত নির্বাচনে যাবে বর্তমান সরকার,ততই দেশের মানুষের জন্য কল্যাণ হবে। শনিবার (১৬ নভেম্বর) জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অন্ততর্বর্তী সরকার গঠন হয়েছে। বর্তমান সরকার স্পষ্ট করে বলেছে তারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। এ জন্য আমরা তাদের পাশে থেকে সমর্থন দিচ্ছে বিএনপি।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সব আবর্জনা এত দ্রুত সরানো সম্ভব নয়। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নিজেদের দায়িত্ব পালন করুন। অংশগ্রহণমূলক নির্বাচন দিন। যত দেরি হবে তত বেশি শক্তি সঞ্চয় করে ফ্যাসিস্টরা ফেরার চেষ্টা করবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সব বিতর্কের অবসান করারও আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বিএনপিকে আগের মতো করে ইমেজ ধরে রাখতে হবে। জনগণের পাশে থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলন-সংগ্রাম করছে গণতন্ত্র প্রতিষ্ঠায়। সেখান থেকে যেনো বিএনপি পিছিয়ে না পড়ে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর