সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

প্রধান উপদেষ্টার বক্তব্যে সবার একমত হওয়া স্বাভাবিক নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫৪ টাইম ভিউ

প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন, এটা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে ‘জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন, এটা স্বাভাবিক নয়। তবে জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদেই দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা ও সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, বিএনপি এখনো ফ্যাসিস্টবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায়। নির্বাচনই এর একমাত্র বিকল্প। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, পাকিস্তান আমল থেকে গণতন্ত্রকে বারবার হরণ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। এবার জুলাই যোদ্ধারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি করেছে। এই প্রচেষ্টা অব্যাহত রাখবে বিএনপি। যত দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততই মঙ্গল হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর