সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

‘প্রশাসন জবাব চাই’ স্লোগানে আসিফ মাহমুদের মিছিল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ টাইম ভিউ
‘প্রশাসন জবাব চাই’ স্লোগানে আসিফ মাহমুদের মিছিল
‘প্রশাসন জবাব চাই’ স্লোগানে আসিফ মাহমুদের মিছিল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিজয় র‍্যালি মিছিলে অংশ নিয়েছেন। ১২ ডিসেম্বর (শুক্রবার) তার নির্বাচনি এলাকার মানুষের উদ্যোগে এ বিজয় র‍্যালি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধানমন্ডি-কলাবাগান-সায়েন্স ল্যাব এলাকা প্রদক্ষিণ করে।

মিছিলে রিকশার ওপর দাঁড়িয়ে আসিফ মাহমুদকে স্লোগান দিতে দেখা যায়। অসংখ্য মানুষ মিছিলে অংশ নেন। এ সময় ‘হাদির গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই’–সহ নানা স্লোগানে দেওয়া হয়। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন আসিফ মাহমুদ।

এর আগে গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর