সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

বিএনপির ঢাকা-আখাউড়া লং মার্চ বুধবার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ টাইম ভিউ

ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার পর ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচি করতে যাচ্ছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। আগামী বুধবার তারা ঢাকা থেকে লং মার্চ শুরু করবে। আগরতলার এ পাড়ে বাংলাদেশ সীমান্তের আখাউড়া পর্যন্ত লং মার্চ অনুষ্ঠিত হবে। বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। আজ অথবা কাল আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।

জানা গেছে, শনিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা। সেই এই সিদ্ধান্ত হয়। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি করবে বিএনপির তিন সংগঠন।

নয়াপল্টন থেকে থেকে গাড়ি বহর

নয়াপল্টন থেকে গাড়িবহর নিয়ে আখাউড়া যাবেন নেতাকর্মীকর্মীরা। পথিমধ্যে জেলা নেতারা যোগ দেবেন। আখাউড়ায় একটি সমাবেশ করা হবে। রোববার বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়। দুপুরে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেন নেতারা।

কর্মসূচিকে কেন্দ্র করে সকাল সাড়ে ৯টা থেকে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী খন্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। সংগঠন তিনটির নেতাকর্মীদের মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নিতে গেছে।

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ সংগঠন তিনটির হাজার হাজার নেতাকর্মী উপস্থিত আছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর