সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে চিঠি রেখে গেল ইরান ফুটবল দল ছয় জেলায় ৮ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৪ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা দু’বছর সময় ‘কঠিন যাবে’ আমি ‘আগেভাগে বলছি’: অর্থমন্ত্রী এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক

সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ টাইম ভিউ

দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান বিএনপি মহাসচিব।ফখরুল বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছে। এছাড়া জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন বিএনপি মেনে নেবে না বলেও জানান তিনি।

এ সময় দেশে বিভিন্ন বিশৃঙ্খল ঘটনা ও অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ না করতে পারার দায়ও সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির মহাসচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশের চলমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের অবস্থা, পতিত ফ্যাসিস্টদের নানামুখী ষড়যন্ত্র, সংস্কার বিষয়েও কথা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর