শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে কি না, প্রশ্ন আবদুস সালামের রুহুল কবির রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি থানায় জিডি নেপালে আরও ২ হ্রদে জমছে পানি, নতুন করে বন্যার ঝুঁকি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের আরও ৩১২ এজেন্সি রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত : রেড ক্রস নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’: ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড়

সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১০ টাইম ভিউ
সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
ছবি-সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্তে কথিত চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গোলাগুলির পর এক ভারতীয় চোরাকারবারিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে বিদেশি তৈরি একটি পিস্তল, দশমিক ২২ বোরের দুই রাউন্ড গুলি এবং ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে।

বিজিবি জানায়, ভারতীয় একটি চোরাকারবারি চক্র কুমারশাইল সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদকের একটি চালান বাংলাদেশে পাচার করবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।

সন্দেহভাজন চোরাকারবারিরা সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন। বিজিবির ভাষ্য অনুযায়ী, সীমান্তরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান।

এরপর চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে বিদেশি তৈরি একটি পিস্তল, দশমিক ২২ বোরের দুই রাউন্ড গুলি এবং ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি আন্তসীমান্ত চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানায় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির ধারণা, উদ্ধার করা অস্ত্র ও মাদক ভারত থেকে এনে বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্য চোরাকারবারিদের শনাক্ত ও আটক করতে বিজিবির গোয়েন্দা দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, সীমান্ত দিয়ে মাদক, অস্ত্রসহ অন্যান্য অবৈধ পণ্য পাচার ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর