শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ খেলা নাইজেরিয়ান ফুটবলার বাবাতুন্দে আসছেন আবাহনীতে ‘জাতীয় পুরস্কারসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে সরকার ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে কোনো গান জমা না জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস পাবনার চাটমোহরে ১৫০ পিস ইয়াবাসহ ৪ কারবারি আটক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা জানাল পরিবার আগামী ১০ দিন রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ঢাকার আমিন বাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি স্বাস্থ্যকর খাবারের আদর্শ প্লেট কেমন হওয়া উচিত,প্লেটের অর্ধেক ফল ও সবজি বিএসটিআই পরীক্ষায় নিম্নমান, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

পাবনার চাটমোহরে ১৫০ পিস ইয়াবাসহ ৪ কারবারি আটক

পাবনা প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৭ টাইম ভিউ
পাবনা প্রতিনিধি :

পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার চাটমোহরের হান্ডিয়াল চারমাথা ধোপাপুকুর রোড ও পূর্ব টিয়ারতলা গ্রামে পৃথক অভিযান চালানো হয়। এ সময় ইমরান হোসেন (২৩) ও সোহেল শেখ (২০)-এর কাছ থেকে ৬০ ও ৪০ পিস এবং রাব্বি ইসলাম (২১) ও হাফিজুল ইসলাম (২০)-এর কাছ থেকে ২৫ পিস করে ইয়াবা উদ্ধার করা হয়।

চাটমোহর থানার ওসি মো. অলিউর রহমান জানান, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর