সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ টাইম ভিউ
হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির
হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা;- প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সারাদেশের মানুষ যেখানে সমব্যাথী সেখানে সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ। তাকে নিজের জায়গা এবং বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, ‘একজন বিপ্লবী আহত হবে তারপর সরকার নড়েচড়ে বসবে এমন সরকার আমরা চাই না।’

তিনি বলেন, ‘৫৪ বছর জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। অভ্যুত্থানের ঐক্যকে আঁকড়ে ধরে এবার সামনে এগিয়ে যাবার সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় গেলে সব দলকে সরকারে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলা হবে।’

জামায়াত আমির বলেন, ‘ফ্যাসিবাদের সঙ্গে অনেকে আপোষ করলেও জামায়াত কখনো আপোষ করেনি। এখন কোনো অন্যায়ের সঙ্গেও আমরা আপোষ করবো না।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ভালো না লাগলে পুরো মিডিয়া থেকে ব্লাক আউট করে দেবেন কিন্তু কোনো খণ্ডিত অংশ প্রচার করে আমাদের বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়াবেন না৷ ন্যায়সঙ্গত ও সত্যি হলে আমাদের বিরুদ্ধে সকল সমালোচনা মাথা পেতে নেবো কিন্তু জাতি ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সাংবাদিকতা দয়া করে করবেন না৷ আমাদেরকে ছাই দিয়ে ধরুন কিন্তু সেই ধরাটা যেনো ন্যায়সঙ্গত হয় এতটুকুই অনুরোধ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর