সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

হাসিনা হরিলুটের মাফিয়ালীগ তৈরি করেছিল : রিজভী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা বিগত সাড়ে ১৫ বছর তার ফ্যাসিবাদী দুশাসন লুট-হরিলুটের সংস্কৃতি একটি মাফিয়ালীগ তৈরি করেছিল। সেই মাফিয়ালীগের পুনরাবৃত্তি বাংলাদেশে যেন আর না হয়। বিএনপির কোনো নেতাকর্মী সংগঠনবিরোধী কোনো কার্যকালাপ, সভ্যতা ও সুরুচির বাহিরে যেন কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারা যেন সেই শেখ হাসিনা ফ্যাসিবাদের আচরণের পুনরায়বৃত্তি না ঘটে।রবিবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, একজন ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে আঘাত করা বেআইনি কাজ। এটা সন্ত্রাসী কার্যকালাপ বিএনপি তো সেই দল করে না।

সারা বাংলাদেশে বিএনপির নামে, বিএনপির নামধারী ব্যক্তিরা এসব কাজ করছে। এসব কাজের জন্য ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে। কারো কারো পদ থেকে শোকজ ও অব্যাহিত দেওয়া হয়েছে। এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা করেছে বিএনপি।

এর আগে তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে হামলায় আহত আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কমার মন্ডলের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপির এই নেতা।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মামুন আহমেদ সুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, নাটোর জেলা বিএনপির নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর