সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা দু’বছর সময় ‘কঠিন যাবে’ আমি ‘আগেভাগে বলছি’: অর্থমন্ত্রী এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

১১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী জনসভা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ টাইম ভিউ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে তারা ১০ দিনে ৬৪ জেলায় জনসভা করবে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ তথ্য জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাকে আইনের আওতায় না আনতে পারা সরকারের ব্যর্থতা। রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপি সরকারকে সফল দেখতে চায়, তবে এই সরকার সফল হতে চায় কিনা সেটা তাদেরই ভাবতে হবে।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সাবেক পুলিশ প্রধান (আইজিপি) বেনজির আহমেদ এখনও ফ্যাসিস্টের পক্ষের পুলিশ সদস্যদের নিয়ে ষড়যন্ত্র করছে, যা জাতির জন্য মঙ্গলজনক নয়।

এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা ফ্যাসিস্টদের সহযোগীদের চিহ্নিত করারও দাবি জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর