সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মূল শক্তি ছিল জাতীয় ঐক্য: জামায়াত আমির

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৭৭ টাইম ভিউ

গুরুত্বপূর্ণ সংস্কার শেষে সুষ্ঠু ও অবাধ নির্বাচন জাতি প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মূল শক্তি ছিল জাতীয় ঐক্য। এটি রক্ষায় রাষ্ট্র সংস্কারে জামায়াত ৪১ দফা দিয়েছে।

শুক্রবার রাতে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমার একটি কনভেনশন হলে সুধী সমাবেশে এসব কথা বলেন ডা. শফিকুর। তিনি বলেন, বিগত সরকারের আমলে আমরা জুলুমের শিকার হয়েছি। কিন্তু কারও ওপর জুলুম হোক, এটা চাই না। কেউ দেশ ছেড়ে পালিয়ে যাক, আমরা চাই না।

জামায়াত আমির বলেন, প্রহসনের বিচারে আমাদের ১১ জন জাতীয় শীর্ষ নেতাকে শহীদ করা হয়েছে। কিন্তু তারা পালানোর ন্যূনতম চেষ্টা করেননি। শহীদ মীর কাসেম আলীকে অনেকেই দেশে আসতে মানা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি যদি না আসি তাহলে ওরা মনে করবে আমি মানবতাবিরোধী অপরাধী।

মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, জেলা উত্তরের আমির আনওয়ার হোসাইন খান, জেলা দক্ষিণের আমির অধ্যক্ষ আব্দুল হান্নান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর