শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

আগে গণভোট-জুলাই সনদের আলোচনা, পরে রেগুলার কাজ: সংসদে নাহিদ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮৪ টাইম ভিউ
আগে গণভোট-জুলাই সনদের আলোচনা, পরে রেগুলার কাজ: সংসদে নাহিদ

জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ ও গণভোটের কোনো প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, সংসদের নিয়মিত ও দৈনন্দিন অন্য সব কার্যক্রমের আগে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর আলোচনা হওয়া উচিত। রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় নাহিদ ইসলাম এসব কথা বলেন।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমরা এই সংসদটা কীভাবে গঠিত হয়েছে, আমরা ভুলে যাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি।’

তিনি উল্লেখ করেন, বিষয়টি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্বসহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত এবং এর একটি সুরাহা হওয়া প্রয়োজন। এরপরই সংসদের নিয়মিত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা সংগত বলে তিনি মনে করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, বিধি মোতাবেক বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ইতিমধ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে। তিনি স্পিকার ও হাউসের প্রতি আবেদন জানিয়ে বলেন, ‘আমরা প্রথমে এই বিধিতে নোটিশ দিয়েছি। জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আগে আলোচনা হোক– এটি আপনার প্রতি আমাদের অনুরোধ রইল।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর