সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ছয় জেলায় ৮ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৪ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা দু’বছর সময় ‘কঠিন যাবে’ আমি ‘আগেভাগে বলছি’: অর্থমন্ত্রী এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৬৯ টাইম ভিউ

রাজধানীর মিরপুরে একটি বিশাল শোভাযাত্রার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা-কর্মীরা ধানের শীষের বিজয়ের লক্ষ্যে জনমত গঠনের আহ্বান জানান। শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, যুবদল কেন্দ্রীয় সংসদের সদ্য সাবেক যুগ্ম সম্পাদক ও মহানগর উত্তর যুবদলের সদ্য সাবেক সদস্য সচিব জননেতা মোস্তফা জগলুল পাশা পাপেল।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের প্রতি তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে- বাংলাদেশ একটি যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এখন সবচেয়ে বেশি প্রয়োজন দলীয় এবং জাতীয় ঐক্য। ফলে, আমি আপনাদের সামনে অঙ্গীকার ব্যক্ত করছি- বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ধানের শীষ যদি আমাকে দেয় তাতে আমি যেভাবে কাজ করবো, অন্য যে কাউকে দিলেও আমি ধানের শীষের পক্ষে একই ভাবে কাজ করবো ইনশাল্লাহ। আপনারাও কোনো ব্যক্তি বিশেষকে বিবেচনা না করে দেশের কল্যাণের স্বার্থে ধানের শীষের বিজয়ের জন্য সর্বান্তকরণে চেষ্টা করবেন।

শোভাযাত্রায় এলাকার সর্বস্তরের জনসাধারণের পাশাপাশি উপস্থিত ছিলেন মহানগর বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল,শ্রমিক দল,  স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ওলামা দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।

শোভাযাত্রাটি মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুরু করে রুপনগর মোড় এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মোস্তফা জগলুল পাশা পাপেল বলেন,

“আমার বিশ্বাস, তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্বকেই প্রাধান্য দিবেন দেশনেতা তারেক রহমান। বিএনপির আদর্শই হলো দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আনুগত্য। দল যাকে মনোনয়ন দেবে, তারই হয়ে আমি কাজ করবো— এটাই আমাদের বিএনপির শিক্ষা।”

তিনি আরও বলেন, বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর