শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বেশি সম্ভাবনা যেসব অঞ্চলে ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত রসায়নে নোবেল পুরস্কার পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ক্ষমতায় গিয়ে একটা একটা করে বিচার করা হবে: রুমিন ফারহানা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৪৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, সরকারকে সাবধান করে দিচ্ছি, আমাদের গত ছয় মাসের কর্মসূচিতে আপনারদের পুলিশ বাহিনী আমাদের ১৭ জন কর্মীকে গুলি করে হত্যা করেছে। ইনশাআল্লাহ, আমরা যখন জনগণের ভোটে ক্ষমতায় যাব, প্রত্যকটার ঘটনার একটা একটা করে বিচার করা হবে।

শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকায় বিএনপি আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, গত কয়েক মাসে অসংখ্য কর্মী ও নেতা গ্রেফতার করেছেন। আপনাদের এতোটাই ভয়, বিএনপি মহাসচিবকে গ্রেফতার করতে হয়েছে রাত ৩টার সময়। দিনের আলোতে গ্রেফতার করতে সম্ভব দেখাইতে পারেন নাই। গত ১৫ বছর অনেক নির্যাতন অত্যাচার চালিয়েছেন আপনারা। আপনারা মনে করেন ক্ষমতা চিরস্থায়ী।

তিনি বলেন, গত পনের বছর যা করেছেন ইনশাআল্লাহ আগামী ১০০ বছর কেউ আপনাদের ভোট দেবেন না।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক ডিএম দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর