রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন সরকার গঠনের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গুম-খুনের মূল হোতাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে: সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৮৪ টাইম ভিউ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গুম-খুনের মূলহোতা যারা তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। দেশ থেকে চিরদিনের জন্য গুম-খুনের সংস্কৃতি বন্ধ করতে হবে। মঙ্গলবার (১৫ অক্টোবর) গুম কমিশনের প্রধান সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এটি জাতির দাবি, ৫ আগস্টের বিপ্লবের দাবি, শহীদদের রক্তের দাবি।

সালাউদ্দিন আহমেদ বলেন, আমি গুম কমিশনে উপস্থিত হয়েছিলাম, যাতে করে আমার গুমের বিষয়টা অফিসিয়ালভাবে লিপিবদ্ধ করতে পারি। আমার গুমের বিষয়ে আপনারা (সাংবাদিকরা) সবই জানেন। ২০১৫ সালের মার্চ মাসের ১০ তারিখ রাত ৯টা থেকে সাড়ে ৯টার দিকে আইন শৃঙ্খলাবাহিনী পরিচয়ে আমাকে উত্তরার একটি বাসা থেকে তুলে নিয়ে যায়। সেখান থেকে নেওয়ার পর ৬১ দিন গুম ছিলাম। এরপর আমাকে অন্য একটি দেশে পাচার করে। এ বিষয়ে বিস্তারিত বলেছি।

তিনি বলেন, গুম কমিশনে এইগুলো তুলে ধরবো। এ বিষয়ে তাদের কতটুকু এখতিয়ার আছে, আমার জানা নেই। আমি তাদের জানিয়েছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করবো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জিয়া আহসান, বেনজীর ও তারেক সিদ্দিকী গুম-খুন করেছেন। এরাসহ গুম-খুনের মূলহোতা যারা তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। যারা পাশের দেশে পালিয়ে আছে, তাদের আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের। কীভাবে আনবে সেটি আইনে আছে বলেও উল্লেখ করেন বিএনপির এ নেতা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর