শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ টাইম ভিউ
চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা দিতে রাজি না হওয়ায় এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। রবিবার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনার প্রতিবাদ জানান এবং চাঁদাবাজবিরোধী আন্দোলনের ডাক দেন।

ডা. শফিকুর রহমান বলেন, “চাঁদাবাজির এই সংস্কৃতিকে এমনভাবে ‘জাতীয়করণ’ করা হয়েছে যে, মনে হচ্ছে চাঁদা না দেওয়াই এখন অপরাধ। নেতৃত্বের পর্যায় থেকে যখন চাঁদাবাজিকে পরোক্ষ বৈধতা দেওয়া হয়, তখন এর দায় সংশ্লিষ্ট সবার ওপরেই বর্তাবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, নিরীহ মানুষের জীবন এভাবে ঝরে পড়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজদের হাত থেকে জানমাল রক্ষা করতে সম্মিলিতভাবে আরেকটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলার সময় এসেছে বলে তিনি মনে করেন।

পোস্টের শেষে জামায়াত আমির লেখেন, “দেশকে যারা ভালোবাসেন, তাদের প্রতি আহ্বান—চাঁদাবাজদের রুখতে আমাদের সম্মিলিতভাবে লড়তে হবে। ইনশাআল্লাহ, আমরা সেই লড়াই চালিয়ে যাব।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর