বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি থেকে দুই জাহাজ জব্দ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী গ্যাস সংকটে বন্ধ পাঁচ ইউরিয়া সার কারখানা সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মমনোনয়ন বাতিল ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গোয়ালন্দে প্রতিরোধ যুদ্ধ ও গনহত্যা দিবস পালিত, অর্থাভাবে থেমে আছে ভাস্কর্য নির্মান কাজ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। বেলা সাড়ে ১১টার দিকে আজ শনিবার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিন বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা।

এরপর শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে আবারও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে সকালে ঢাকা থেকে সড়ক পথে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা সোয়া ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেন তিনি।

এ সফরে প্রধানমন্ত্রী তার নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সভায় উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতারা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এরপর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে রাত যাপন করবেন এবং পরের দিন রোববার বিকেলে কোটালীপাড়া উপজেলা পরিষদ ভবনের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সভায় উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। শুভেচ্ছা বিনিময় শেষে ওই দিন আবার সড়ক পথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর গত বৃহস্পতিবার পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। একইসঙ্গে গঠন করেন তিনিসহ ৩৭ সদস্যের মন্ত্রিপরিষদ।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন সরকারের প্রধানমন্ত্রী, ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এবার নিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অধীনে এবার থাকছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর