শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

তৃণমূল বিএনপি’র মনোয়ন কিনলেন মইনুর রশীদ চৌধুরী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৩১ টাইম ভিউ

এস এম জীবন, স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেট হবিগঞ্জ-১ আসনে বিএনপি তৃণমূল দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মইনুর রশীদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় কার্যালয় তোপখানা রোড মেহেরবা প্লাজা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

তৃণমূল বিএনপি কার্যালয়ে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদে মইনুর রশীদ চৌধুরী-কে তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম প্রদান করেন তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপার্সন ও মিডিয়া উইং চীফ সালাম মাহমুদ।

সিলেট হবিগঞ্জ-১ আসনের তৃণমূল বিএনপির মইনুর রশিদ চৌধুরী প্রথমবারের মতো এই আসনটিতে এমপি পদে নির্বাচন করতে মনোনয়ন পত্র কিনলেন।

মইনুর রশীদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছি। আমি নির্বাচিত হলে আমার আসনে উন্নয়নের জন্য নিঃশর্তভাবে কাজ করবো। আমার এই আসনের উন্নয়নের ইতিহাস বদলে দিব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি অনেক আগে থেকে মানুষের জন্য কাজ করি। অন্যায়ের সাথে আপোষহীন ভাবে প্রতিবাদ করে থাকি। বিশেষ করে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে আরও বেশি করে দাঁড়ানোর সুযোগ নেওয়ার জন্যই মনোনয়নপত্র কিনেছি।

এসময় উপস্থিত ছিলেন, তৃণমূল বিএনপির কো- চেয়ারপার্সন জাহাঙ্গীর মজুমদার ও সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর