রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ

দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ টাইম ভিউ
দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি বাবার জন্য দোয়াও করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান এবং জিয়ারত সম্পন্ন করেন।

এসময় শহিদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদসহ বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে এদিন দুপুর থেকেই তারেক রহমান বাবার কবর জিয়ারতকে কেন্দ্র করে চন্দ্রিমা উদ্যান ও মাজার এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন। বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর দুপুর পৌনে ১২টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা।

বিমানবন্দর থেকে বের হয়ে লালসবুজ রঙে সাজানো একটি বাসে করে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। সেখানে ১৬ মিনিট বক্তব্য দিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যান তিনি। মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে রাজধানীর গুলশানে নিজের বাসভবনে সপরিবারে পৌঁছান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর